৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৭
শিরোনাম:

বেগম জিয়াকে জেলের মধ্যে মেরে ফেলার রাজনীতি শেখ হাসিনা করেন না, বললেন ওবায়দুল কাদের

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। খালেদা জিয়াকে মুক্তি দেবে আদালত।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। এখন তার কন্যা শোসন, দারিদ্র মুক্ত সোনার বাংলাদেশ আমাদের দিচ্ছেন। স্বাধীনতার জন্য পিতা, মুক্তির জন্য কন্যা। আমরা কোনো অপশক্তিকে এই বাংলার মাটিতে ক্ষমতায় দেখতে চাই না। বিএনপি এখন খালেদা জিয়ার সাস্থ্য নিয়ে রাজনীতি করছেন। তার শরীর নিয়ে দলের নেতারা বলে এক, চিকিৎসক বলে আরেক।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, শেখ হেলাল উদ্দিন এমপি, ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এ্যাড. সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Loading