৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৮
শিরোনাম:

খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে বিএনপির পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি : তথ্যমন্ত্রী

বৃহস্পতিবার বাংলাদেশ বেতার ভবনে বিশ্ব বেতার দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি-খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তি চাওয়া হবে। তবে খালেদা জিয়ার স্বাস্থ্যঝুঁকি নেই।তার স্বাস্থ্যগত সমস্যা পুরনো, বরং বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।খালেদা জিয়াকে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে না রেখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ছাড়া বছরের পর বছর তার পছন্দের গৃহপরিচারিকাকে তার সঙ্গে রাখা হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে আগে কখনও ঘটেনি। খালেদা জিয়াকে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দিতে সরকার আন্তরিক।

Thank you for reading this post, don't forget to subscribe!

সচিবালয়ে বাংলাদেশ ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বাধা দেয়া সমীচীন নয় । সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটেছে প্রত্যেক ঘটনার পরপরই আমি নিন্দা জানিয়েছি। এ ধরনের ঘটনা সত্যি অনভিপ্রেত, দুঃখজনক ও নিন্দনীয়। সরকারও এ ক্ষেত্রে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করেছে। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের দিন যে হামলা হয়েছিল সেই হামলার পেছনের যারা যুক্ত ছিল তাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরনো ঢাকার ঘটনা নিয়েও গ্রেপ্তার হয়েছে। সরকার দ্রুতই ব্যবস্থা গ্রহণ করেছে।এ সময় দেশ ও জাতি গঠনে রেডিও ভূমিকার বিষয়টিও স্মরণ করেন তথ্যমন্ত্রী।

এর আগে বিশ্ব বেতার দিবসে বর্নাঢ্য শোভাযাত্রায় তথ্য সচিব কামরুন নাহার, বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদারসহ বেতারের সর্বস্তরের কর্মকর্তা, শিল্পী-কলাকুশলী ও সংবাদ পাঠক-পাঠিকারা অংশ নেন।

Loading