৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৪
শিরোনাম:

নগরীজুড়ে ফুলের চড়া দাম

আগামীকাল শুক্রবার বসন্তের প্রথম দিন এবং ভালবাসা দিবস। বাসন্তি রঙের শাড়ি আর হলুদ পাঞ্জাবীতে নগর জুড়ে ছুটবে তরুণ-তরুণীর দল। হৃদয়জুড়ে থাকা ভালবাসা আর হাতে রঙ্গীণ ফুলে মানুষের মতো প্রকৃতিও সাঝবে নতুন রঙে। এই উপলক্ষেই রাজধানীতে জমে উঠেছে ফুলের বাজার। তারুণ্যের ভিড়ে ফুল কেঁনাবেচায় পড়েছে বাড়তি প্রভাব। উৎসব বরণ করতে শহরজুড়ে বাড়তি দামেও ফুল বিকিকিনি হচ্ছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি ও শাহবাগ ও বনানী ঘুরে এমন চিত্রই দেখা গেছে। অন্যদিকে, রাজধানীর অভ্যন্তরেই স্থানভেদে দেখা যায় ফুলের দামের পার্থক্য। ধানমন্ডিতে দেশি গোলাপ ৩০ টাকায় বিক্রি হচ্ছে সেটি শাহবাগে বিক্রি হচ্ছে ২০ টাকায়। বনানীতে চায়না গোলাপ (দেশে উৎপাদিত) ৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা শাহবাগে ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য ফুলের ক্ষেত্রেও দামের পার্থক্য রয়েছে।বিভিন্ন ফুলের দোকানে ক্রেতাদের আগমনে জমে উঠেছে বেচাকেনা। বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে বছরের অন্য সময়ের তুলনায় সব ধরনের ফুলের দাম কয়েকগুণ বেশি।

শাহবাগের ফুলের দোকানিরা জানান, এবার ভালোবাসা দিবস ও বসন্ত উৎসব একই দিনে এবং ছুটির দিন পড়েছে, যেকারণে ফুলবিক্রি বেশি হবে। এছাড়াও আজ সন্ধার পর থেকে শুক্রবার পর্যন্ত ফুলের দাম বাড়তি থাকবে।

ফুল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বলা হয়েছে ভালবাসা দিবসকে কেন্দ্র করে সারাদেশে ৫০ কোটি টাকার ফুল বেঁচাকেনা হবে। ফুল বিক্রেতারা বলেন, ফুল বিক্রির জন্য ১৪ই ফেব্রুয়ারি একটি বিশেষ দিন। এ দিন শুধু ফুলের দোকানেই নয় রাস্তাঘাট, কফিশপ সর্বত্রই বাহারি ফুলের দেখা মিলবে।

Loading