৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৫
শিরোনাম:

সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে যাবেন। সেখানে তিনি রাষ্ট্রপতির দেয়া নৈশভোজে অংশগ্রহণ করবেন। নৈশভোজ শেষে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আয়োজিত বঙ্গভবনে নৈশভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের সদস্য, প্রধান বিচারপতি ও সিনিয়র বিচারপতি, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন কূটনৈতিক মিশনের হাইকমিশনার ও উচ্চপদস্থ কর্মকর্তা, সাংবাদিক ও সিনিয়র সাংবাদিকরা উপস্থিত থাকবেন।

Loading