৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩১
শিরোনাম:

জাবি উপাচার্যের অপসারণের দাবিতে ক্যাম্পাসে ফের বিক্ষোভ

 সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর ব্যানারে মিছিল শুরু হয়ে কয়েকটি সড়ক ঘুরে নতুন প্রশাসনিক ভবনে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। ডিবিসি টিভি ও জাগোনিউজ

Thank you for reading this post, don't forget to subscribe!

উন্নয়ন প্রকল্পের অর্থ কেলেঙ্কারি, শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ ও শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবি জানান আন্দোলনকারীরা।

গতকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত শিক্ষা পরিষদের সভার আগে উপাচার্য আন্দোলনকারীদের লাঞ্ছিত করেন বলে সমাবেশে অভিযোগ করেন আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয়ের সার্বিক সংকট সমাধানে উপাচার্যকে অনতিবিলম্বে অপসারণের দাবি জানান তারা।

সমাবেশে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের দফতর সম্পাদক আতাউল হক চৌধুরী আফ্রিদি বলেন, জনগণের অর্থ লোপাট ও শিক্ষার্থীদের লাঞ্ছিত করার পরে কেউ উপাচার্য পদে বহাল থাকতে পারেন না। ফারজানা ইসলামকে অপসারণ করা হোক, এই দাবি এখন সকলের। নির্লিপ্ততা ভেঙে ফারজানা ইসলামকে অপসারণের জন্য রাষ্ট্রকে দ্রুত উদ্যোগী হতে হবে। তাকে অপসারণের লক্ষ্যে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

Loading