২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৬
শিরোনাম:

সুন্দরবনে অজগর অবমুক্ত

নইন আবু নাঈম বাগেরহাট ঃ বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রাম থেকে উদ্ধার হওয়া একটি অজগর সাপ সোমবার সকালে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। আগেরদিন বিকেলে ওই গ্রামের সাখাওয়াত হাওলাদারের বাড়ির বাগান থেকে অজগরটি স্থানীয়রা ধরে ওয়াইল্ড টিমের সদস্যদের কাছে হস্তান্তর করে। ওয়াইল্ড টিমের শরণখোলার মাঠ কর্মকর্তা মো. আলম হাওলাদার জানান, সাখাওয়াত হাওলাদারের পোষা হাস-মুরগি বাগানে গেলে আর ফিরে আসতোনা। গত একসপ্তাহে তার ৫-৬টি হাস-মুরগি নিখোঁজ হয়েছে। ওইদিন বিকেল চারটার দিকে মুরগির চেচামেচি শুনে গৃহকর্তা বাগানে গিয়ে ঝোপের মধ্যে সাপটি দেখতে পান। পরে লোকজন নিয়ে সেটি ধরে ফেলেন। পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক মো. জয়নাল আবেদীন জানান, প্রায় সাত ফুট লম্বা অজগরটি সকাল ১০টার দিকে রেঞ্জ অফিসসংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

Loading