৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৯
শিরোনাম:

র‌্যাম্পে হেঁটে ট্রোল হলেন সারা আলি খান (ভিডিও)

শুক্রবার আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইনার পোশাকে একটি ফ্যাশান শোয়ের র‌্যাম্পে হাঁটেন সারা আলি খান। তার এই র‌্যাম্প ওয়াকের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের সমালোচনার শিকার হলেন সইফ কন্যা।

Thank you for reading this post, don't forget to subscribe!

সম্প্রতি মুক্তি পেয়েছে সারা আলি খান ও কার্তিক আরিয়ানের ছবি ‘লাভ আজ কাল’। ছবিটি সিনেমাপ্রেমীদের বিশেষ মন কাড়তে পারেনি বলেই খবর। তবে ছবির ট্রেলার মুক্তির পর থেকেই সারার অভিনয় দক্ষতা নিয়ে কিছু লোকজন প্রশ্ন তুলেছেন। কিছু লোকজনের বক্তব্য, চিত্রনাট্যই ঠিকভাবে সাজাতেই পারেননি পরিচালক ইমতিয়াজ আলি। ছবিতে শুধুমাত্র সারা ছাড়া আর কেউই নজর কাড়তে পারেননি। আর এই ‘লাভ আজ কাল’ ঠিক পরপরই সোশ্যাল মিডিয়ায় সারার র‌্যাম্প ওয়াকের ভিডিও উঠে আসতে ট্রোল হতে হল অভিনেত্রীকে।

https://www.youtube.com/watch?v=emb5fng3Vsc

Loading