৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:০৯
শিরোনাম:

এবার বিএনপিকে রাজনীতির কেউটে সাপ বলে তিরষ্কার করলেন ইনু

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ‘ভাষা আন্দোলন ও কমরেড মোহাম্মদ তোয়াহার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাসদ সভাপতি হাসানুল হক ইনু আরো বলেন, বিএনপি এখনো রাজাকারদের সঙ্গ ছাড়তে পারেনি। খালেদা জিয়া ও তারেক জিয়া যুদ্ধাপরাধীদের দল থেকে বিদায় দিতে পারেনি। এসব ঘটনার পর তাদের সঙ্গে আপোস করা যায়না। এই দলটি এখন বিষবৃক্ষে পরিণত হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

জাসদ সভাপতি বলেন, দেশে বড় ধরণের অশনিসংকেতের মধ্যে আছে। এর প্রমাণ মান্ন, কাদের সিদ্দিকী ও কামাল হোসেনের মতো লোক বিএনপির সঙ্গে যুক্ত হওয়া। দেশে জঙ্গিবাদ, আগুন সন্ত্রাসরা কাবু হয়েছে, কোণঠাসা হয়েছে কিন্তু আত্মসমর্পণ করেনি। যদি বিএনপি-জামায়াত দেশের রাজনীতি দখল করে নেয়, তাহলে দেশ সাম্প্রদায়িকতার আগুনে জ্বলবে।

দেশের উন্নয়নের ক্ষেত্রে কয়েকটি বাধার মধ্যে অন্যতম হলো বৈষম্য, ফসল কাটা ইঁদুরের মতো দুর্নীতির সিন্ডিকেট, এবং অসৎ রাজনীতি ও অসৎ ব্যবসায়ীরা। দেশে অনেক সমস্যা যেমন নারী নির্যাতন, দুর্নীতি, দ্রব্যমূল্যের বাজার বৃদ্ধি- সবই ধীরে ধীরে সমাধান করা সম্ভব। দেশের উন্নয়ণ যতটুকু হয়েছে তা ভবিষ্যত প্রযন্মের জন্য যথেষ্ট নয়। তাই আমাদেরকে আরো উন্নতী করতে হবে। বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে।

Loading