২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪৭
শিরোনাম:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফ্রি ব্লাডগ্রুপিং ক্যাম্পের ব্যাতিক্রমি আয়োজন

নইন আবু নাঈম বাগেরহাট ঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাগেরহাটের শরণখোলায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের আয়োজন করে ‘সুন্দরবন ব্লাড ব্যাংক’ নামের একটি সেচ্ছাসেবী সংগঠন। শরণখোলা প্রেসক্লাবের সামনে বটতলা চত্বরে সকাল সাতটা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যাতিক্রমি এই উদ্যোগটি দৃষ্টি কেড়েছে সবার। এই সময়ের মধ্যে
সংগঠনটি শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সংগঠনটির চেয়ারম্যান এইচ.এম ইসমাইল জবিহুল্লাহ বলেন, ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই ব্লাড গ্রুপিং ক্যাম্পের আয়োজন করা হয়। শিশুসহ ছাত্রছাত্রী ও বিভিন্ন বয়সের একশরও বেশি মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়েছে। এছাড়াও ক্যাম্প ঘিরে উৎসুক মানুষের ভিড় ছিলো প্রচুর। ক্যাম্পে রক্তের গ্রুপ পরীক্ষা করেন রেজিস্ট্রার্ড প্যাথলজিষ্ট মো. আব্দুল আলীম এবং সহযোগীতায় ছিলেন সংগঠনের সেক্রেটারী মাহদী হাসান জুনায়েদ ও সদস্য মো. হাসান।

Loading