২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৭
শিরোনাম:

বাগেরহাটে একুশের প্রথম প্রহরে শহীদমিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

নইন আবু নাঈম বাগেরহাট ঃ বাগেরহাটে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা দিবসের শুরুতে প্রথমে ভাষা শহীদদের স্বরণে ১ মিনিট নিরাবতা পাল করা হয়। এরপর রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভ সুচনা হয়। প্রথমে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

এরপর আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠন, প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিকও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পন করা হয়।

Loading