৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫২
শিরোনাম:

শান্তি চাইলে খালেদা জিয়াকে মুক্তি দিন, নইলে রাজপথে নামবো, হুঁশিয়ারি হাফিজ উদ্দীনের

বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দীন আহমদ শনিবার (২২ ফেব্রুয়ারি) খালেদা জিয়াকে কারাবন্দির প্রতিবাদে, জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধনে এমন হুঁশিয়ারি দেন। চ্যানেল২৪ ও নয়াদিগন্ত

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, ৩০ বছর যাবৎ আমরা এই দল করছি। আজ সেই দলের নেত্রী দুই বছরের অধিক সময় ধরে কারাগারে। আমরা নিরবে চুপচাপ বসে আছি।

মেজর হাফিজ বলেন, আজকে বাংলাদেশ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। কিছুদিন আগে খোদ ঢাকা শহরে ভোট ডাকাতি হয়ে গেল। এখানে এতো লোক উপস্থিত কেউ ভোট দিতে পারেননি। সাধারণ জনগণ কেউ ভোট কেন্দ্রে যায়নি।

তিনি বলেন, অর্থনীতি বিপর্যস্ত। ব্যাংকসমূহ লুটপাট হয়ে গেছে। সর্বশেষ রুটের ভাগ নিচ্ছে খোদ সরকার। ইতোমধ্যে তারা জানিয়ে দিয়েছেন ব্যাংকসমূহ যদি লুট হয় কে কত পাবেন। অর্থাৎ অদূর ভবিষ্যতে সরকারি-বেসরকারি সব ব্যাংক সমূহ দেউলিয়ার পথে অগ্রগামী হচ্ছে। কেন স্বাধীন দেশে এই অবস্থা হলো? আজকে এই ভাষার মাসে দাঁড়িয়ে আমরা কি শুধু অশ্রু বিসর্জন করব? গণতন্ত্র নেই সেজন্য শুধু দুঃখ প্রকাশ করব? নাগরিক হিসেবে আমাদের কি কিছুই করার নেই?

Loading