কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি,২৪ ফেব্রেুয়ারি।। মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা পটুয়াখালীরকলাপাড়ায় অবস্থিত দক্ষিনাঞ্চলের মধ্যে বৃহত্তম মৎস্য বন্দর আলীপুর ও মহিপুরএলাকা পরিদর্শন করেছেন। সোমবার দুপুরে প্রথমে তাঁরা আলীপুর ও মহিপুরমৎস্য বন্দর পরিদর্শন করেন। এরপর তাঁরা মহিপুর মৎস্য বন্দরে নির্মাণাধীনসরকারি মৎস্য বাজারজাতকরণ কেন্দ্রের উন্নয়নমূলক কাজ ঘুরে দেখেন।সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা ইলিশ আহরণের অন্যতম স্থান রাবনাবাদচ্যানেল এবং কলাপাড়া উপজেলা সদরে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণাইনস্টিটিউট পরিদর্শন করেন।সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন টাঙ্গাইল-২ আসনের সাংসদ ও মৎস্যমন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ছোট মনির।
Thank you for reading this post, don't forget to subscribe!এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেগম নাজমা আক্তার এমপি, শামীমাআক্তার খানম এমপি, কানিজ ফাতেমা আহমেদ এমপি, মহিপুর মৎস্যবাজারজাতকরণ কেন্দ্রের প্রকল্প পরিচালক জামাল হোসেন মজুমদার প্রমুখ।সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা পরিদর্শন কার্যক্রম শেষে মহিপুর ও আলীপুরমৎস্য বন্দরের জেলে ও মৎস্য ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। উপকূলীয় এঅঞ্চলের জেলেরা গভীর সাগরে যোগাযোগের ক্ষেত্রে শক্তিশালী নেটওয়ার্ক ব্যবস্থাস্থাপন, বাংলাদেশের জলসীমায় পাশ্ববর্তী দেশের জেলের অবৈধ অনুপ্রবেশবন্ধে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।জেলেদের দাবির প্রতি মৎস্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিরসদস্যরা সংহতি প্রকাশ করেন।মঙ্গলবার সকালে সংসদীয় প্রতিনিধিদলটি বরগুনা জেলার তালতলী উপজেলায়জেলেদের সাথে মতবিনিময় করবেন।
![]()