৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৫
শিরোনাম:

পররাষ্ট্রমন্ত্রী সম্পাদিত ‘ভাষণসমগ্র, শেখ মুজিবুর রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 [২] পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সম্পাদিত ‘ভাষণসমগ্র, শেখ মুজিবুর রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে বইয়ের মোড়ক উন্মোচন করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

[৩] বইটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ১৯৫৫ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ১১৮ টি ভাষণ লিপিবদ্ধ করা হয়েছে। বইটির ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চারুলিপি প্রকাশন থেকে বইটি প্রকাশিত হয়েছে।

[৪] বইটির ভূমিকাতে শেখ হাসিনা উল্লেখ করেন, বিশ্বের বিখ্যাত যত ভাষণ বিশ্বনেতারা দিয়েছেন, সবই ছিল লিখিত, পূর্ব প্রস্তুতকৃত ভাষণ। আর ৭মার্চের ভাষণসহ বঙ্গবন্ধুর সকল ভাষণই ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত, উপস্থিত বক্তৃতা।

[৫] তার ভাষণ ছিল একজন নেতার দীর্ঘ সংগ্রামের অভিজ্ঞতা ও আগামী দিনের কর্মপরিকল্পনা। একটা যুদ্ধের প্রস্তুতি। যে যুদ্ধ এনে দিয়েছে বিজয়। বিজয়ের রূপরেখা ছিল এসব বক্তৃতায়, যা সাত কোটি মানুষকে উদ্বুদ্ধ করেছিল।

[৬] ড. মোমেন রচিত অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে- বঙ্গবন্ধু ও বাংলাদেশ, টেকসই উন্নয়নের পথে অভিযাত্রা, বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা, বাংলাদেশের স্বাধীনতা: প্রত্যাশা ও প্রাপ্তি এবং Bangladesh marching Forward।

Loading