আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অতীতে কোনো সরকার, কোনো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নিজের দলের অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। অপরাধীরা অপরাধ করে পার পেয়ে গেছে। তাদের অপরাধের কোনো বিচার হয়নি। কিন্তু শেখ হাসিনা নিজের দল থেকেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার (২৬ ফেব্রুয়ারি) শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, পাপিয়ার অপরাধের বিচার হবে। পার পাবে না। অপরাধীর কোনো ক্ষমা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই পাপিয়া গ্রেফতার হয়েছেন। আমরা নিজের ঘরের অপরাধীকেও ক্ষমা করছি না।
![]()