স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন, বেগম খালেদা জিয়ার জামিনের বিষয়টি আদালতের । এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছুই করার নেই। তাঁকে জেলাখানায় জেলকোড অনুযায়ী সকল সুবিধা দেওয়া হচ্ছে। তার স্বাস্থ্য পরিক্ষা চিকিৎসা দেশের সর্বচ্চ হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে। সেখানে চিকিৎসকেরা বলেছেন দেশেই তার চিকিৎসা সম্ভব।
Thank you for reading this post, don't forget to subscribe!খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বিষয়ে তিনি বলেন, আন্দোলনের কোনো শক্তিই বিএনপির নেই। তারা জন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ রোববার দুপুরে মেহেরপুর মুজিবনগর পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথাগুলো বলেন।
এছাড়া তিনি আরো বলেন, পুলিশ হোক আর সাধারণ মানুষ সবই আইনের কাছে সমান। তাই পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থ্যা নেওয়া হচ্ছে।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার এস.এম মুরাদ আলী, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস, সহ সরকারী কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। মন্ত্রী মুজিবনগরের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। সম্পাদনা: জেরিন আহমেদ
![]()