৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০০
শিরোনাম:

দেশ এখন অবাধ তথ্য প্রবাহের সুবর্ণ সময় অতিবাহিত করছে, বললেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অবাধ তথ্য প্রবাহের সুবর্ণ সময় অতিবাহিত করছে। স্বাধীনতার স্বপক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ সকলের কাছে পৌঁছে দেয়া গণমাধ্যমের অন্যতম দায়িত্ব।

Thank you for reading this post, don't forget to subscribe!

নাগরিক টিভি-র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে রোববার প্রধান অতিথি হিসাবে স্পিকার এসব কথা বলেন। এসময় তিনি নাগরিক টিভি-র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করেন।

আয়োজকবৃন্দকে ধব্যবাদ জানিয়ে স্পিকার বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এমন অনুষ্ঠান নিসঃন্দেহে প্রশংসার দাবি রাখে। প্রতিষ্ঠালগ্ন থেকে নাগরিক টিভি যে ভিন্নধর্মী সংবাদ প্রচার করে আসছে তা অন্য সকল গণমাধ্যমের জন্য অনুসরণযোগ্য।

শুভেচ্ছা বক্তব্যে স্পীকার বলেন, নাগরিক টিভি যে অনুসন্ধানমূলক সংবাদ প্রচার করে তা সত্যিই প্রশংসনীয়। এসময় সাংবাদিকদের জন্য ইতিবাচক কর্মপরিবেশ তৈরিতে নাগরিক সমাজকে অবদান রাখার আহ্বান জানান তিনি।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মার্চ মাস জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ থেকে শিক্ষা নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় নাগরিক টিভি এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় মুজিববর্ষের প্রতিটি অনুষ্ঠান সম্প্রচারে সচেষ্ট থেকে জাতিকে বিশেষ করে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে পরিপূর্ণভাবে জানার সুযোগ করে দিতে নাগরিক টিভির সকল সদস্যের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রয়াত মেয়র আনিসুল হকের স্ত্রী, বিজিএমই-র সভাপতি ও নাগরিক টিভির ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংসদ সচিবালয়ের কর্মকর্তাগণ ও গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading