বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এ দেশে যে স্বাধীনতা শুরু হয়েছিলো আজ তার থেকে যোজন যোজন দূরে সরে গেছে। এই দেশে মুক্তিযুদ্ধাদের কোনো দাম নাই। এই দেশে যারা স্বাধীনতা সংগ্রামে ছিলো, তারা আজ নিষ্পেষিত-উপেক্ষিত।
Thank you for reading this post, don't forget to subscribe!বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধি গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী প্রজন্ম দল এ মানববন্ধনের আয়োজন করে।
শামসুজ্জামান দুদু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ টাকা থেকে কম দরে চাল খাওয়ানোর কথা বলে ক্ষমতায় এসেছিলেন কিন্তু এখন মোটা চালের দাম ৩০ থেকে ৪০ টাকার কম নয়। এরমধ্যে আবার বিদ্যুৎ এবং পানির দাম বাড়িয়েছে। এই সরকার বলেছিল ক্ষমতায় আসলে কৃষকের ঘরে ঘরে সার পৌঁছে দিব। ঘরে ঘরে চাকরি দিব।’
তিনি আরো বলেন, আজকে এমন অবস্থা দাঁড়িয়েছে কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পায় না। শ্রমিকরা তাদের ঘামের মূল্য পায় না। ছাত্র অঙ্গনে যারা আছেন তাদের কোনো নিরাপত্তা নেই। দেশের সমস্ত কিছুতে আজ দখলদারিত্ব বসে আছে। আজকে মানুষের ভোটের অধিকার নাই। নির্বাচনের নামে যা হচ্ছে তা কল্পনা করা কঠিন।
বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, দেশকে যদি রক্ষা করতে হয়, তাহলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। যদি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হয় তাহলে বেগম খালেদা জিয়াকে জেল থেকে বের করে আনতে হবে। আর বেগম খালেদা জিয়া জেল থেকে বের হয়ে আসলে দেশের যতো অন্যায়, অবিচার, নিষ্ঠুরতা, নারীর অমর্যাদা তার থেকে বেরিয়ে আসার একটি পথ পাওয়া যাবে।
এ সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং বাচার নিশ্চয়তা প্রতিষ্ঠা করার আহ্বান জানান।
আয়োজক সংগঠনের সভাপতি জনি সরকারের সভাপতিত্বে এবং কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য কে এম রকিবুল ইসলাম রিপনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা,প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, জাগপা একাংশের মহাসচিব আসাদুজ্জামান আসাদ, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মিয়া মো. আনােয়ার, সংগঠনের সাধারণ সম্পাদক মহসীন আলী প্রমুখ।
![]()