৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৫
শিরোনাম:

পত্রিকার প্রচার সংখ্যায় হ-য-ব-র-ল অবস্থার পরিবর্তন দরকার, বললেন তথ্যমন্ত্রী

বুধবার জাতীয় প্রেসক্লাবে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের সাবেক মহাপরিচালক প্রয়াত শাহ আলমগীরকে নিয়ে ‘স্বপ্নের সারথি শাহ আলমগীর’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সংবাদপত্রের বিকাশ ঘটেছে। তাই অনেক চ্যালেঞ্জও যুক্ত হয়েছে। প্রতিযোগিতার কারণে সংবাদ পরিবেশন, ল ও গুণগত মান নষ্ট হয়। অনলাইনে সেটা বেশি হচ্ছে। এতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন হয় না। এজন্য প্রশিক্ষণ প্রয়োজন। যেন কেউ কোনো অনলাইনের নিয়োগ নিয়ে পরিচয় দিয়ে ঢাল হিসেবে ব্যবহার করতে না পারে, এটাও দেখার প্রয়োজন। ইতোমধ্যে রেজিস্ট্রেশন আহ্বান করা হয়েছে অনলাইন ও অনলাইন টিভির। ১০০টির মতো অনলাইনের গোয়েন্দা প্রতিবেদন পেয়েছি। প্রতিষ্ঠিত অনলাইনের রেজেস্ট্রিশন প্রথম ধাপে দেয়া হবে ১৭ মার্চের পর। রেজিস্ট্রেশন হলে শৃঙ্খলা ফিরে আসবে।

হাছান মাহমুদ বলেন, সমাজে ভালো মানুষের বড় অভাব। পৃথিবীতে প্রায় পৌনে ৮শ কোটি মানুষ। কিন্তু ভালো মানুষের সংখ্যা বাড়ছে না। এখন মানুষ আত্মকেন্দ্রীক বেশি। সারা পৃথিবীতে মানুষ অদ্ভুত প্রতিযোগিতায় ব্যস্ত। তার মধ্যেও পিআইবি সাবেক মহাপরিচালক প্রয়াত শাহ আলমগীর একজন ভালো লোক ছিলেন। সমাজকে সঠিক পথে রাখতে তার মতো লোক প্রয়োজন। তিনি উঁচু মাপের সাংবাদিক ছিলেন। অনেক প্রকল্প নিয়ে পিআইবিকে নতুন মাত্রায় নিয়ে গেছেন।

তিনি বলেন, গণমাধ্যম যেন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারে, সরকার সেই কাজ করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, প্রথম আলোর যুগ্ম-সম্পাদক সোহরাব হাসান, সিনিয়ির সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, মরহুম শাহ আলমগীরের স্ত্রী মায়া প্রমুখ।

Loading