৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০১
শিরোনাম:

করোনাভাইরাস সংক্রমিত একজনের সংস্পর্শে থাকা ৪০ জন কোয়ারেন্টাইনে, বললেন স্বাস্থ্য সচিব

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে স্বাস্থ্য সচিব মো. আসাদুল ইসলাম সংবাদিকদের এ তথ্য জানান।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তার সঙ্গে ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব।

স্বাস্থ্য সচিব বলেন, মোবাইল ট্র্যাকিং করে বের করা হয় তারা কার সঙ্গে মিশেছে, কোথায় গেছে, কোন বাজারে গেছে, কোন জায়গায় চা খেয়েছে। এরপর প্রথম সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে থাকা ৪০ জনকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।

তিনি বলেন, এটা সম্পূর্ণ ডব্লিউএইচও প্রটোকল অনুসারে করা হয়েছে। প্রটোকলে বলা হয়েছে, আমরা কাদেরকে ফার্স্ট প্রটোকল ধরব, কাদেরকে এক্সটেন্ডেড প্রটোকল ধরব, তাদেরকে কীভাবে কোয়ারেন্টাইন করবো, কীভাবে চিহ্নিত করবো সমস্ত ফলো করেই কিন্তু আমরা কাজ করছি।

রোববার দেশে প্রথমবারের মতো করোনাভাইরাস সংক্রমিত তিনজন রোগী শনাক্তের কথা জানায় আইইডিসিআর। তাদের দুইজন ইতালি ফেরত এবং একজন দেশে ছিলেন। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। তাদের বয়স ২৫ থেকে ৩৫ বছর। তাদের দু’জন একই পরিবারের।

Loading