৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৭
শিরোনাম:

বাংলাদেশের প্রতিরক্ষা খাত ও চলমান রোহিঙ্গা সংকট মোকাবেলায় ফ্রান্সের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

 বাংলাদেশ সফররত ফ্রান্সের সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী ফ্লোরেন্স পারলে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী দেশটির এ সহযোগিতা চান। একই সঙ্গে প্রতিরক্ষা খাতে দু’দেশের মধ্যে বর্তমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে বলেন, প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ প্রশিক্ষণকে গুরুত্ব দিচ্ছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ইতালি থেকে আসা দু’জনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত করা এবং তাদের আইসোলেটেড করে চিকিৎসা দেওয়ার কথা উল্লেখ প্রধানমন্ত্রী জানান, সংক্রমন এড়াতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান ভিন্নভাবে উদযাপন করার সিদ্ধান্ত হয়েছে।

মুক্তিযুদ্ধের সময় ফ্রান্সের সহযোগিতার কথা স্মরণ করে শেখ হাসিনা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ প্রত্যাশা অনুযায়ী কাজ করছে এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের পরিকল্পনা কথা জানান।

লালমনিরহাটে স্পেস অ্যান্ড অ্যারোনটিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণের বিষয়ে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেন ফ্রান্সের সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী ফ্লোরেন্স পারলে। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে বলেন, রোহিঙ্গা ইস্যুতে ফ্রান্সের সহায়তা অব্যাহত থাকবে। বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে আমরা দুই দেশ একসঙ্গে কাজ করছি।

Loading