২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৫
শিরোনাম:

পানি দিতে দেরি হওয়ায় ভাবি ও ২ বছরের শিশুকে হাতুড়ি দিয়ে রক্তাক্ত করল দেবর

হবিগঞ্জের বানিয়াচংয়ে হাতুরী দিয়ে পিটিয়ে ভাবী ও তার ২ বছরের শিশু পুত্রকে রক্তাক্ত করেছে দেবর। গুরুতর আহত রোকশেদা (৩০) ও তার পুত্র ইয়াছিনকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা সদর আমিরখানী গ্রামে।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের ফরহাদ মিয়ার স্ত্রী রোশেদাকে তার দেবর ফয়েজ মিয়া তুচ্ছ ঘটনা নিয়ে হাতুরী দিয়ে বেধরক পিটুনি দেয়। এসময় তার মুখ রক্তাক্ত জখম হয়। এছাড়া তাঁর কোলে থাকা শিশু পুত্র ইয়ছিনের মুখে আঘাত করে রক্তাক্ত জখম করে পাষন্ড চাচা ফয়েজ মিয়া। পরে প্রতিবেশীরা আহত অবস্থায় মা ও পুত্রকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

আহত রোকশেদা জানান, তার দেবর ফয়েজ প্রায় সময়ই তাকে কোন কারন ছাড়াই মারধর করে। ঘটনার সময় আমি তাকে পানি এনে দিতে দেরী করলে সে আমার উপর চড়াও হয়। এক পর্যায়ে আমি ও আমার ২ বছরের কোমলমতি অবুঝ শিশুটিকে হাতুরী পিটুনী দিয়ে রক্তাক্ত করে সে।

বানিয়াচং থানার ওসি (তদন্ত) প্রজীত কুমার জানান ঘটনাটি শুনেছি। তবে এখনো কোন অভিযোগ পাই নি। অভিযোগ পেলে আইনানুগ ভাবে সকল ব্যবস্থা নেয়া হবে।

Loading