২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩১
শিরোনাম:

কলাপাড়ার লক্ষ্মীর হাটের আয়রণ ব্রীজমরণ ফাঁদ

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় লক্ষ্মীর খালের উপর নির্মিত আয়রণ ব্রিজটি এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। ব্রিজটির উপর দিয়ে প্রতিনিয়ত পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষের চলাচল করছে। বর্তমানে ব্রিজটির আর সিসি ¯িপলার ভেঙ্গে যাওয়ায় স্থানীয়রা কাঠ দিয়ে মেরামত করে চলাচল করছে। স্থানীয় সরকার অধিদপ্তর দেড়যুগ আগে উপজেলার লতাচাপলী ইউনিয়নের লক্ষ্মীর খালের উপর এ ব্রিজটি নির্মান করেন। সংস্কারের অভাবে এটি ধীরে ধীরে অনুপযোগী হয়ে পড়েছে। স্কুল পড়–য়া ছাত্র-ছাত্রীসহ পথচারীরা চলাচল করতে গিয়ে ছোট প্রায় ঘাট দূর্ঘটনার শিকার হচ্ছে বলে স্থানীয়ার জানিয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার অধিদপ্তর ২০০১ সালে লক্ষ্মীর খালের উপর এ আয়রণ ব্রিজটি নির্মান করে। ব্রিজটির উপর দিয়ে খাপড়াভাঙ্গা ও লতাচাপলী দু’ইউনিয়নের মানুষ চলাচল করছে। এছাড়াও কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজ, ঐতিহ্যবাহি মিশ্রীপাড়া ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয় ও মিশ্রিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শহ¯্রাধিক ছাত্র- ছাত্রীদের ব্রীজ পার হয়ে স্কুল কলেজে আসতে হয়। অথচ মেরামত না হওয়ায় বর্তমানে ব্রীজটি চরম বেহাল দশায় পরিনত হয়েছে। লক্ষ্মীর গ্রামের আব্দুল রশিদ হাওলাদার জানান, এ ব্রিজটি নির্মানের পর থেকে অদ্যবদি কোন মেরামত করা হয়নি। লোকজনের চলাচলে দূর্ভোগ দেখে কাঠের তক্তা দিয়ে স্থানীয়রা মেরামত করেছে। লতাচাটলী ইউনিয়ন চেয়ারম্যান মো.আনছার উদ্দিন মোল্লা জানান, ব্রিজটি দিয়ে চলা অনুপযোগি ঘোষণা করা হয়েছে তার পরেও লোকজন ঝুঁিক নিয়ে চলছে। লতাচাপলী ইউনিয়নে এরকম আরও ৪টি ব্রিজ রয়েছে যা দ্রুত সংস্কার কিংবা নির্মাণ করা দরকার।
এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর’র প্রকৌশলী আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, বিষয়টি জেনেছি এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।

Loading