৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৬
শিরোনাম:

হাসপাতালের ব্যবহার করা মাস্ক-হ্যান্ড গ্ল্যাভস শ্যাম্পু দিয়ে ধুয়ে বিক্রির অভিযোগে আটক ২ (ভিডিও)

করোনা আতঙ্ককে কাজে লাগিয়ে গাজীপুরের টঙ্গীতে হাসপাতালের ব্যবহৃত মাস্ক ও হ্যান্ড গ্ল্যাভস শ্যাম্পু দিয়ে ধুয়ে আবার বিক্রি নাছির (৩৫) নামের এক ব্যক্তি। নাছির গোপালগঞ্জের সদর আব্দুল আলিমের বড় ছেলে। গত ১৫ বছর যাবৎ টঙ্গীতে বসবাস করে আসছে সে।

Thank you for reading this post, don't forget to subscribe!

জানা যায়, নাছির রাজধানীর উত্তরা, টঙ্গী ও গাজীপুরের কয়েকটি হাসতাপালের ব্যবহার করে ফেলে দেওয়া মাস্ক, মেয়াদ উত্তীর্ণ শ্যাম্পু দিয়ে ধুয়ে আয়রন করে বাজারে বিক্রি করছে। এমন দৃশ্য দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বিপুল পরিমানে মাস্ক ও হ্যান্ড গ্ল্যাভস উদ্ধার করে।

স্থানীয় মো. কাশেম সিকদার বলেন, গত এক মাস ধরে হঠাৎ মাস্ক ও হ্যান্ড গ্ল্যাভস সংকট দেখা দিলে নাছির নামের এক ব্যক্তি এ ব্যবসা করে আসছে। হঠাৎ এ কালোবাজারি করে প্রচুর টাকার মালিক হয়ে গেছে নাছির।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ মন্ডল জানায়, গত এক যাবৎ এমন ব্যবসা দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বিপুল পরিমানে রক্তমাখা মাস্ক ও হ্যান্ড গ্যাভস উদ্ধার করে। এ ঘটনার সাথে জরিত থাকার অপরাধে পুলিশ বাড়ির ম্যানেজার ও আয়রনম্যান সহ দু‘জন কে আটক করে। তবে, মুলহোতাকে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মুলহোতাকে আটক করতে পুলিশ অভিযান করছে।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি (অপারেশন) শুব্রত পোদার জানান, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থল থেকে দু‘জনকে আটক করা হয়েছে। তবে, ঘটনার সাথে জরিতদের আটক করতে অভিযান চলছে। এনিয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Loading