৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৩
শিরোনাম:

করোনা আতঙ্কে দেশবাসীর উদ্বেগের মধ্যেও বিরোধী দলের ওপর নির্যাতন কমতি নেই, বললেন মির্জা ফখরুল

বিএনপি মহসচিব বলেন, অত্যাচারী ও নিপীড়ক সরকারের বর্বর শাসনে অসহায় হয়ে পড়েছে।জনগণের নিকট জবাবদিহিতাহীন ভোটারবিহীন সরকারের প্রতিদিন প্রতিনিয়ত নিষ্ঠুর ও অমানবিক আচরণে দেশের মানুষ ভীত-সন্ত্রস্ত। আওয়ামী সরকারের মদদপুষ্ট সন্ত্রাসীরা সারাদেশকে নরকরাজ্যে পরিণত করেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীন হওয়ার পর থেকে সরকারের প্রশাসন ও সন্ত্রাসীরা দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে আসছে। সারিয়াকান্দিতে নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা তারই নগ্ন প্রকাশ।

তিনি বলেন, বিনা ভোটের নির্বাচনে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীসহ দলীয় সন্ত্রাসীদের কাজে লাগিয়ে সম্পূর্ণ পেশীশক্তির জোরে দেশ চালাতে গিয়ে বর্তমান শাসকগোষ্ঠী বর্বর, হিংস্র ও সম্পূর্ণ হিতাহিত জ্ঞানশুণ্য হয়ে পড়েছে।

বিএনপি মহাসচিব বলেন, নিজেদের পছন্দমতো লোক দিয়ে সাজানো প্রশাসন ও আইন শৃঙ্খলাবাহিনীকে ব্যবহার এবং দলীয় ক্যাডারদের দিয়ে সন্ত্রাস সৃষ্টি করেই ক্ষমতা ধরে রাখার কৌশল গ্রহণ করেছে তারা।

বুধবার বগুড়া-১ আসনের উপ-নির্বাচনে নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষের হামলায় তাঁতী দলের আহবায়ক আবুল কালাম আজাদসহ ৫জন নেতাকর্মী আহত হওয়ায় বিএনপি মহাসচিব এবিবৃতি দেন।

Loading