৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৪
শিরোনাম:

কুবিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

কুবি প্রতিনিধি, কৌশিক আহমেদ : আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টা ৫ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে বঙ্গবন্ধু ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনা ও কেক কাটেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা।
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মোকাদ্দেস-উল-ইসলামের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, বঙ্গবন্ধু একদিনে তৈরী হয়নি, তিলে তিলে তৈরী হয়েছে‌‌। আমাদের সে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে, কাজ করতে হবে। সোনালী অতীত ইতিহাসকে সোনালী বাস্তবে পরিণত করতে হবে। ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমান। কালক্রমে তাঁর হাত ধরেই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ। বঙ্গবন্ধু এমন এক মানুষ ছিলেন যিনি বন্ধুর জন্য জেলে গিয়েছিলেন, জীবনের প্রত্যেকটা সময় তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে কুবি প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিলেও নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে সেই আয়োজন সীমিত করা হয়েছে।
সংক্ষিপ্ত আলোচনা শেষে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের সূচনা করেন উপাচার্য। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. আবু তাহের, ছাত্র-শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!