শনিবার রাজধানীর লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়ে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
Thank you for reading this post, don't forget to subscribe!রফিকুল ইসলাম বলেন, ঢাকা-১০ আসনসহ দেশের তিনটি সংসদীয় আসনের উপনির্বাচনে আমরা কোন ভোটারকে ডাকবো না। ভোটাররা যদি কোয়ারেন্টাইন মেইনটেইন করে ভোট দিতে আসেন তাহলে ভোট দেবেন।
তিনি বলেন, অনিরাপদ মনে করলে ভোটকেন্দ্রে আসার দরকার নেই। ভোটার ভোট দিতে বাধ্য নয়, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ভোটের আয়োজন করা হয়েছে। আতঙ্ক যাতে না ছড়ায় সেজন্যই ভোট বন্ধ হয়নি।
![]()