৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:১৬
শিরোনাম:

রাজবাড়ীতে করোনাভাইরাসের তর্কে দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১, আহত ১০

২১ মার্চ (শনিবার) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

জেলার সদর উপজেলার বরাট ইউনিয়নে ভবদিয়া গ্রামে করোনাভাইরাস নিয়ে তর্কে  গ্রুপের সংঘর্ষে লাবলু মোল্যা (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। নিহত লাবলু মোল্য রাজবাড়ী সদর উপজেলা বরাট ইউনিযনের ভবদিয়া গ্রামের মৃত অখেল উদ্দীনের ছেলে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরীফ উজ জামান বলেন, করোনাভাইরাস নিয়ে ৩দিন পূর্বে স্থানীয় খালেক ডাক্তারের সাথে নিহতের ভাই মান্নানের কথা কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। রাজবাড়ী সদর হাসাপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা জানায়, শনিবার সকাল পৌনে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনলে ৮টার দিকে মৃত্যুবরণ করে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, এ ঘটনায় খালেক ডাক্তার গ্রুপের ৫জনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

Loading