৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৩
শিরোনাম:

এইচএসসি পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্ত

শনিবার সব বোর্ডের চেয়ারম্যানরা সভা করে এ সিদ্ধান্ত নিয়েছেন। রোববার আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব-কমিটি পরীক্ষা পেছানোর প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিষয়টি জানিয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক বলেন, করোনাভাইরাসের কারণে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষামন্ত্রণালয় অনুমোদনের পর পূণরায় পরীক্ষার সূচি প্রকাশ করা হবে।

এদিকে পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্তের কারণে প্রবেশপত্র বিতরণের সময় স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ১ এপ্রিল বাংলা (অবশ্যিক) প্রথম পত্র দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। ৪ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা আয়োজন হওয়ার কথা রয়েছে। এরপর ৫ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলার কথা রয়েছে।

Loading