৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৩
শিরোনাম:

খালেদা জিয়ার সাক্ষাৎ না পেয়ে উদ্বিগ্ন পরিবার

বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দী বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎতের অনুমতি চেয়ে আবেদন করেছেন তার ভাই শামীম ইস্কান্দার।

Thank you for reading this post, don't forget to subscribe!

গত ১৮মার্চ কারা কর্তৃপক্ষের কাছে আবেদনে জরুরি কথা বলা হয়েছে। এর আগে চলতি মাসে ৭ তারিখে পরিবারের সদস্যরা দেখা করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে শনিবার পর্যন্ত সাক্ষাৎতের অনুমিত পাননি তারা।

সাক্ষাৎতের জন্য আবেদনে নাম উল্লেখ করা হয়েছে ছোট ভাই শামীম ইস্কান্দারসহ তার স্ত্রী কারিজ ফাতেমা, বড় বোন সেলিমা ইসলাম, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাতিজা বৌ রাইসা ইসলাম ও তার দুই মাসের শিশু সন্তান লিলি ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, কোরোনাভাইরাসের কারণে ম্যাডামের পরিবারের সদস্যরাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সর্বশেষ পরিবারের সদস্যরা গত ৭মার্চ দেখা করেছেন। এরমধ্যে ১৫দিন অতিবাহিত হতে যাচ্ছে।

Loading