৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩২
শিরোনাম:

দেশে কোনো খাদ্য সংকট নেই, মজুদকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, বললেন ওবায়দুল কাদের

সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংকট মোকাবিলায় সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীগণ ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও সতর্কতা মেনে চলে সারাদেশের জনগণের মধ্যে বিজ্ঞানসম্মতভাবে করোনা ভাইরাস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করবেন। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সঠিক তথ্য প্রদান করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে উদ্বুদ্ধ করবেন এবং জনসমাগম হতে পারে এমন কর্মসূচি পরিহার করবেন।

তিনি বলেন, করোনা ভাইরাস সংকট নিয়ে সকল ধরনের গুজব, মিথ্যা তথ্য, অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকতে হবে এবং এই সকল অপকর্ম প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সাথে জড়িত ব্যক্তিদের সম্পর্কে প্রশাসনকে অবহিত করতে হবে।

কাদের বলেন, কোন ব্যক্তির মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের কোন প্রকার উপসর্গ দেখা দিলে স্থানীয় স্বাস্থ্য বিভাগকে অবহিত করে তাদের যথাযথ চিকিৎসাসেবা প্রদানে সহযোগিতা করবেন।

Loading