বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে শর্ত সাপেক্ষে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার বিকেলে গুলশানে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, বিদেশ না যাওয়ার শর্তে ৪০১ ধারার ১ উপধারা মতে তাকে মুক্তি বিষয়ে মতামত দিয়েছি। মতামত স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। মানবিক কারণে তার বয়স বিবেচনায় নিয়ে এ প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান আইনমন্ত্রী।
![]()