৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:১৬
শিরোনাম:

শর্ত ভঙ্গ করলে খালেদা জিয়ার জামিন বাতিল, বললেন অ্যাটর্নি জেনারেল

যে শর্তে খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে সরকার সেই শর্ত ভঙ্গ করলে তা বাতিল হয়ে যাবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বুধবার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। সরকার চাইলে খালেদা জিয়ার সাজা স্থগিত করতে পারে বলেও মতামত দেন অ্যাটর্নি জেনারেল। জাগোনিউজ

Thank you for reading this post, don't forget to subscribe!

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় আইনমন্ত্রী আনিসুল হক সংবাদ সম্মেলনে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান। দণ্ড স্থগিতের প্রস্তাব বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আদেশে প্রধানমন্ত্রী স্বাক্ষর করলে তা কারাগারে পাঠানো হবে। তারপরই বেগম জিয়া মুক্তি পাবেন।

Loading