৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৩
শিরোনাম:

সদ্য প্রত্যাহর সাইয়েমাকে ধর্ষণের হুমকি দেওয়া ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এ খবর জানিয়েছে। প্রথম আলো

Thank you for reading this post, don't forget to subscribe!

ডিবি উত্তরের অতিরিক্ত উপকমিশনার মো. শাহজাহান বলেন, অভিযুক্ত জাফর আহমেদকে যাত্রাবাড়ী এলাকা থেকে আজ রোববার দুপুরের দিকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরই তাঁকে যশোরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানকার আদালতে তাঁকে উপস্থাপন করা হবে। প্রথম আলো

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত এক পোস্টে কমেন্ট করতে গিয়ে তিনি অত্যন্ত কুৎসিত, কদর্য ভাষায় ওই নারী কর্মকর্তাকে ধর্ষণের হুমকি দিয়েছেন। তিনি লিখেছেন, ‘তাকে (এসিল্যান্ড) কোয়ারান্টাইনে রেখে ধর্ষণ করে মেরে ফেলা উচিত।’ পাশাপাশি ইংরেজিতে তিনি কিছু অকথ্য ভাষা ব্যবহার করেন। একইসঙ্গে ওই নারী এসিল্যান্ডকে নিশ্চিতভাবে উচ্চমানসম্পন্ন আওয়ামী সরকারি কর্মকর্তা বলে দাবি করেন ব্যাংক কর্মকর্তা জাফর আহমেদ। বাংলাদেশ প্রতিদিন

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় সাইয়েমা হাসান রবিার বাদী হয়ে যশোরের মনিরামপুরে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। প্রথম আলো

অনেক ফেসবুক ব্যবহারী বলছেন, অফিসার তার কৃতকর্মের জন্য শাস্তি অবশ্যই পাবে এবং প্রক্রিয়া শুরু হয়েছে। শাস্তি দাবি আমরা সবাই করছি কিন্তু তাই বলে একজন নারীকে কুৎসিতভাবে ধর্ষণের হুমকি দিতে হবে? বাংলাদেশ প্রতিদিন

করোনা সংক্রমণ প্রতিরোধে অভিযান চালাতে গিয়ে দুই বৃদ্ধকে কান ধরে দাঁড় করিয়ে রাখার ঘটনায় ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে যশোরের মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে। তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি প্রদানের কথাও বলেছেন জনপ্রশাসন সচিব। এরপরও বিসিএস ৩৪ ব্যাচের ওই নারী কর্মকর্তাকে নিয়ে এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা থেমে নেই, হচ্ছে নানান ট্রল।

Loading