লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট আরও বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছেন, তাদের বেশিরভাগই বয়স্ক। বাংলাদেশে যারা মারা যাওয়াদের কয়েকজনের বয়সও ৬০ বছরের বেশি। করোনাভাইরাস সংক্রমণে বয়স্করা বেশি ঝুঁকিতে আছেন। মারাত্মক ঝুঁকি বিবেচনায় বিভিন্ন দেশে কারাবন্দিদের মুক্তি দেয়া হচ্ছে।
Thank you for reading this post, don't forget to subscribe!কর্নেল (অব.) অলি আহমদ বলেন, জেলা-উপজেলা পর্যায়ে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকারের। সে দায়িত্ব পালনে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, যত দ্রুত সম্ভব আক্রান্ত রোগী এবং সম্ভাব্য আক্রান্ত রোগীদের সুচিকিৎসা এবং ভাইরাসের প্রকোপ যাতে না বাড়ে তার জন্য সতর্কতা ও প্রতিরোধমূলক যাবতীয় ব্যবস্থা নিশ্চিত করার জন্য আহবান জানাচ্ছি।
রোববার এক বিবৃতিতে এসব কথা জানান তিনি।
![]()