৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৭
শিরোনাম:

বর্তমান সরকারের পলিসি নো কিট, নো করোনা, নো টেষ্ট, নো করোনা, নো পেসেন্ট, নো করোনা, বললেন রিজভী

সরকার কোভিড-১৯ আক্রান্তের যে তথ্য দিচ্ছে তাতে বিশ্বাসযোগ্যতা নেই বলে অভিযোগ করেছেন বিএনপির এই নেতা। তিনি বলেন, প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণ নিয়ে সরকারের এই লুকানো পলিসি যাতে কেউ প্রকাশ না করতে পারে তার জন্য নানা রকমের অপচেষ্টা চালাচ্ছে। এই লুকানোর পলিসির নাম দিয়েছে গুজব।

Thank you for reading this post, don't forget to subscribe!

রুহুল কবির রিজভী বলেন, সরকারের পক্ষ থেকে টানা দুইদিন বলা হচ্ছে, দেশে নতুন করে করোনা আক্রান্ত নেই। অথচ পত্র-পত্রিকা, টেলিভিশনসহ মিডিয়ায় প্রতিদিন সর্দি, জ্বর, কাশিতে মারা যাওয়ার খবর দিচ্ছে। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় পাঁচজনের মৃত্যুর সংবাদ ছাপা হয়েছে আজকের খবরের কাগজে।

তিনি বলেন, মহাবিপদ মোকাবিলায় সরকারের প্রস্তুতি নেই, সমন্বয় নেই, আক্রান্ত রোগী শনাক্তকরণের পর্যাপ্ত উপকরণ ও ব্যবস্থাপনা দেশে নেই, চিকিৎসকদের রক্ষা, যথেষ্ট মাস্ক, স্যানিটাইজার ও ভেন্টিলেটরের ব্যবস্থা নেই।

রিজভী বলেন, জাতির মহাবিপদের মুহুর্তে দুর্যোগ মোকাবিলার কোনো সমন্বিত উদ্যোগ না নিয়ে উল্টো বাস্তবতা অস্বীকার করে, সকল প্রস্তুতি সম্পন্ন বলে সরকারের মিথ্যা সাফল্যের বন্দনায় মন্ত্রী ও কর্মকর্তাদের ব্যস্ততা এবং দায়িত্বজ্ঞানহীন মন্তব্য জনগণকে গভীরভাবে চিন্তিত, ক্ষুব্ধ ও হতাশ করেছে।

বিএনপির মুখপাত্র বলেন, প্রায় দুই কোটি মানুষ অতি দারিদ্র্য। তাদের কাছে খাদ্য সাহায্য পৌঁছে দিতে হবে। কিন্তু সরকারের পর্যাপ্ত উদ্যোগ ও আন্তরিকতা লক্ষ্য করা যাচ্ছে না। সরকার দরিদ্র ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কিছুই করছে না। আওয়ামী লীগের নেতা, শিল্পপতি, ব্যবসায়ী ধনিক শ্রেণীর জন্য পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনার কথা বলছে সরকার। তাতে সব চেয়ে দুরাবস্থায় পতিত সাধারণ নাগরিকদের দুর্দশা লাঘব করবে কে ?
সোমবার ভিডিও বার্তায় একথা বলেন রুহুল কবির রিজভী

Loading