২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫০
শিরোনাম:

করোনা পরিস্থিতিখাদ্য সহায়তা পেয়ে কলাপাড়ায় কর্মহীনমানুষের মুখে হাসি

ফুটেছেকলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় করোনাপরিস্থিতির কারনে কর্মহীন হয়ে পড়া মানুষদেরকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।এ উপজেলায় করোনা ভাইরাস সংক্রমন এড়াতে লক ডাউন চলমান থাকায় থেমেগেছে নি¤œ আয়ের মানুষের জীবনের চাকা। দু:শ্চিন্তা গ্রস্ত মানুষের কাছেএকত্রে চাল, ডাল, তেল, আলু, লবন, পেঁয়াজ, সাবান সম্মিলিত এ খাদ্য সহায়তারপ্যাকেজ যেন আশীর্বাদ। লকডাউন চলমান থাকলেও অন্তত:রান্নার চুলা জ্বলানোরএ নিশ্চয়তা খেটে খাওয়া মানুষগুলোর মুখে যেন হাসি ফুটিয়েছে। সোমবারসকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ থেকে ১২টি ইউনিয়ন ও দুইটিপৌরসভার প্রায় দুই হাজার দরিদ্র ও কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা পাঠানোহয়েছে বলে জানা গেছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ খাদ্য সহায়তার তালিকায় রয়েছে ১০কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ৫০০ মি.লি. তেল ও ১টিস্যাভলন সাবান।

Thank you for reading this post, don't forget to subscribe!

ইতোমধ্যে সহায়তার এ খাদ্য সামগ্রী উপজেলার ১২টিইউনিয়নও দু’টি পৌরসভায় পৌঁছে দেয়া হয়েছে।এর আগে শনিবার বিকেলে উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু হাসনাতমোহাম্মদ শহিদুল হক উপজেলার মহিপুর ও কুয়াকাটার ৮৩ জন মানসিকভারসাম্যহীন, প্রতিবন্ধী ও দুঃস্থ্যদের সরকারি খাদ্য সহায়তা প্রদান করেন।কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদারও পৌরসভার দরিদ্র ও কর্মহীনমানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন।উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকবলেন, বরাদ্দকৃত ওই খাদ্য সহয়তা বন্টন করে প্রতিটি ইউপি চেয়ারম্যান ও পৌরমেয়রদের কাছে পাঠানো হয়েছে।

Loading