২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৪
শিরোনাম:

টাংগাইলের মির্জাপুরে ১০০০ দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের দায়িত্ব নিয়েছে, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লিটন।

বখতিয়ার সিকদার বাপ্পি : করোনা পরিস্থিতিতে গৃহবন্দি হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বেঁচে থাকার জন্য এখন সব থেকে বেশি প্রয়োজন খাবারের। দিনমজুর ও শ্রমিক শ্রেণির এসব মানুষ বাড়ি থেকে বের হতে না পারায় ফুড়িয়ে এসেছে বাড়িতে থাকা খাবার। এমন পরিস্থিতিতে অসহায় এসব মানুষদের খাবার দেওয়ার ঘোষণা দিয়েছেন -মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং হংকং আওয়ামী লীগ শাখার সংগ্রামী সভাপতি শিল্পপতি আবুল কালাম আজাদ লিটন। শুরু করেছেন সামগ্রী বিতরণের কাজও। লিটন সাহেব জানান, করোনা মোকাবেলার জন্য মানুষদের ঘর থেকে বের হতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই পরিস্থিতিতে অভাবি মানুষরা বিপাকে পড়েছেন। তাদের ঘরে থাকা খাবার ফুরিয়ে আসছে। মানবিক দিক বিবেচনা করে আমার পক্ষ থেকে অসহায় অভাবি মানুষদের পাশে দাঁড়ানোর জন্য উদ্যোগ নেয়া । তিনি আরও বলেন , উপজেলার প্রকৃত ১০০০ অভাবি পরিবারের মাঝে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করতেছি। এবং বিত্ববান সকলকেই তার সামর্থ্য অনুযায়ী দেশের এমন সংকটময় সময়ে দূস্থদের পাশে দাড়নো উচিত বলে আমি মনে করি।

Thank you for reading this post, don't forget to subscribe!

Loading