তিনি বলেন, এখানে বেশী সমস্যার মধ্যে রয়েছেন নিম্ম আয়ের মানুষ। যারা ইনফরমাল সেক্টরে কাজ করেন তারা।
Thank you for reading this post, don't forget to subscribe!বিএনপির মহাসচিব বলেন, নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করে দলীয় নেতাকর্মীদের দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে বলেছি। এখন যারা খেতে পারছে না তাদের খাবারের ব্যবস্থা করা। সারাদেশে আমাদের কাজ শুরু হয়েছে।
মির্জা ফখরুল বলেন, ঢাকায় নেতৃবৃন্দ কিছু কিছু এলাকায় খাদ্য ও সুরক্ষা সামগ্রীর বিতরণ করছে। হয়ত এগুলো নিয়ে হৈ চৈ হচ্ছে না বা মিডিয়ায় আসছে না। তারপরও সবাই কাজ করছে। খুলনা থেকে সাবেক এমপি মুঞ্জ ফোন করে আমাকে জানিয়েছেন তারা প্রত্যেকটি ওর্য়াডে ওয়ার্ডে কাজ শুরু করেছেন।
তিনি বলেন, সরকারের ছুটি ঘোষণার পর অনেকেই বেড়াতে চলে গেছেন। আমাদের দেশের মানুষ ওই অর্থে সচেতন না তারা বুঝতেও পারেনি। ছুটি পেয়েছেন চলে গেছেন।
মঙ্গলবার উত্তরার নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে নিতি এ কথা বলেন।
![]()