Thank you for reading this post, don't forget to subscribe!
ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, বস্তিবাসীরা দিন আনে দিন খায়। তাদেরও কিন্তু ভাড়া দিয়ে বাসায় থাকতে হয়। বস্তির মালিকরা মানবিক কারণে বস্তিবাসীসহ নিন্মবিত্তদের অন্তত এক মাসের বাড়িভাড়া মওকুফ করতে পারেন।
তিনি বলেন, আপনাদের হয়তো কিছু কষ্ট হবে। পৃথিবীর এই দুর্যোগে আপনারা অন্তত এই সামান্য কষ্টটি মেনে নিন। আপনাদের এমনটি করলে খেটে খাওয়া মানুষের অনেক উপকার হবে।
মেয়র বলেন, আসুন আমরা সবাই মিলে মানবতার সেবায় এগিয়ে আসি। এখনই মানবসেবার উপযুক্ত সময়। নগরীতে অপেক্ষাকৃত নিম্ন আয়ের মানুষ কম ভাড়ার বাসায় থাকেন।
বাড়ির মালিকদের হোল্ডিং ট্যাক্স ৩ থেকে ৬ মাস মওকুফ করবেন কিনা এ প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, এটি সম্ভব না। এত উচ্চবিত্তরা সুবিধা পাবেন। বস্তিবাসীদের কোন উপকার হবে না।
![]()