বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এক বিবৃতিতে আরো বলেন, করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে দেশের স্বাস্থ্য সেবায় ক্ষেত্রে যে সংকট সৃষ্টি হয়েছে, এটি উদ্বেগের বিষয়। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য সেবা কর্মীরা করোনা বিরোধী যুদ্ধে সামনের যোদ্ধা। তাদের সুরক্ষা বিধানের ব্যবস্থা করে দেশের এই চিকিৎসা সংকট দুর করতে হবে।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, প্রাইভেট হাসপাতাল, চেম্বার ও ক্লিনিকও বন্ধ করা হচ্ছে। এ অবস্থায় করোনার বাইরে অন্য সাধারণ ও জটিল রোগীরা বিপদগ্রস্থ হয়ে পড়েছে। এতে প্রমাণিত দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা, অদক্ষতা, অবহেলা ও নেতৃত্বের অভাব। ফলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে নিরাপত্তা বোধের অভাব রয়েছে। অতীতে এ ধরনের দুর্যোগ মুহুর্তে বিএমএ যে অগ্রণী ভূমিকা নিতে দেখা যেত তা এখন দেখা যাচ্ছে না। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অবজ্ঞা করে স্বাস্থ্যসেবা যেমন চলতে পারবে না। তেমনি তাদের নিজেদের পেশার নৈতিক দায়িত্ব রয়েছে।
তিনি আরো বলেন, দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেবেন যাতে চিকিৎসক, স্বাস্থ্যককর্মী ও সাধারন মানুষ সবার মধ্যে আস্থা তৈরি হয়।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
![]()