৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৮
শিরোনাম:

বিএনপির উচিত করোনা সংকটে জনগণের পাশে দাঁড়ানো, বললেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনা পরিস্থিতিতে বিএনপির রাজনৈতিক ফায়দা লোটার অপতৎপরতা থেকে বিরত থাকা।

Thank you for reading this post, don't forget to subscribe!

ওবায়দুল কাদের আরো বলেন, করোনাভাইরাসের এই সংকটে বিএনপি নেতারা দেশবাসীর পাশে না দাঁড়িয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের সমালোচনা করছে। এই সংকটময় সময়ও বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে আসেনি, সহযোগিতার হাত বাড়ায়নি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ’পদ্মাসেতুর অগ্রগতিও থেমে নেই। পদ্মাসেতুর সর্বশেষ অগ্রগতি ৭৮ দশমিক ৫০ শতাংশ ।

বুধবার রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন। দলের ত্রান ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত বিভিন্ন হাসপাতালসহ সমাজিক সংগঠনের মধ্যে করোনাভাইরাস প্রতিরোধে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

Loading