করোনা পরিস্থিতি মোকাবিলায় কারাগারে স্থান সংকুলান না হওয়ায় দেশের প্রায় ৩ হাজার সাধারণ কয়েদিকে মুক্তির প্রস্তাব দিয়েছে কারা অধিদপ্তর। বুধবার (১ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অধিদপ্তরের পক্ষ থেকে এ মুক্তির প্রস্তাবনা দেয়া হয়। এই মহামারীর কারণে এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে হাজারো কারাবন্দীকে মুক্তি দিয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত ছয়জন মারা গেছেন। এছাড়া এ ভাইরাস শনাক্ত হয়েছে মোট ৫৪ জনের শরীরে।
বিশ্বে এখন পর্যন্ত ৮ লাখ ৫৮ হাজার ৬৬৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪২ হাজার ১৫১ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৮ হাজার ৯৯ জন।
বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬ লাখ ৩৮ হাজার ৪১৯ জন। এদের মধ্যে ৬ লাখ ৫ হাজার ৫২১ জনের অবস্থা স্থিতিশীল এবং ৩২ হাজার ৮৮৯ জনের অবস্থা গুরুতর।
এখন পর্যন্ত এ ভাইরাস সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ৫৩০ জন এবং মারা গেছেন ৩ হাজার ৮৮৯ জন।শনাক্তের সংখ্যার দিক থেকে এর পরের অবস্থানে রয়েছে ইতালি। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫ হাজার ৭৯২ জন এবং মৃতের সংখ্যা ১২ হাজার ৪২৮ জন।
স্পেনে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৯৫ হাজার ৯২৩ জনের শরীরে। এরমধ্যে মারা গেছেন ৮ হাজার ৪৬৪ জন। অন্যদিকে ভাইরাসের উৎপত্তিস্থল চীনে গেল ২৪ ঘণ্টায় এ ভাইরাস শনাক্ত হয়নি কারও শরীরে।
![]()