৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১৬
শিরোনাম:

৯ এপ্রিল পর্যন্ত বিপণি-বিতান ও শপিংমল বন্ধ

করোনার কারণে ৯ এপ্রিল পর্যন্ত দোকানপাট, বিপণি-বিতান ও শপিংমল বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার, মুদি দোকান, সুপারশপ ও ওষুধের দোকান খোলা থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানান, সরকারের ঘোষণা অনুযায়ী করোনাভাইরাস সংক্রমণ রোধে ৯ এপ্রিল পর্যন্ত সারাদেশের দোকানপাট ও বিপণি-বিতান বা শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। তারা সব দোকান মালিক ও কমর্চারিদের ঘরে অবস্থানের অনুরোধ জানান।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকারি ছুটি বাড়ানোর সিদ্ধাস্তের একদিন পর এ সিদ্ধান্ত নিল ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।

করোনার কারণে প্রথমে দোকান মালিক সমিতি ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত দোকানপাট ও বিপণি-বিতান বন্ধ রাখার ঘোষণা দেয়। পরে সেটি ৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। গতকাল তৃতীয় দফায় ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিল সমিতি।

Loading