২৫ মার্চ প্রধানমন্ত্রী রপ্তানিমুখী শিল্প শ্রমিকদের মে থেকে জুন মাসের বেতন পরিশোধের জন্য ৫ হাজার টাকা প্রণোদণা ঘোষণা করেন। এর সুদ ধরা হয় ২ শতাংশ।
Thank you for reading this post, don't forget to subscribe!এর মধ্যেই জরুরি স্বাস্থ্য সেবায় বরাদ্দ দেয়া হয় ২৫০ কোটি টাকা। যা পিপি, কিট ও চিকিৎসা চিকিৎসা সামগ্রী আমদানিতে ব্যায় করা হয়।
এরপওে ৫ এপ্রিল ৬৭ হাজার ৭৫০ কোটি টাকার কয়েকটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়। যার মধ্যে রয়েছে আমদানি ও রপ্তানিতে বাংলাদেশ ব্যাংকের রপ্তানি ডেভলাপমেন্ট ফান্ডে ৭৮০ কোটি টাকা, প্রি-শিপমেন্ট ঋণ ৫০০০ কোটি টাকা, বড় শিল্প ও মাঝারি শিল্পের জন্য ৩০ হাজার কোটি টাকা। যার অর্ধেক সুদ সাড়ে ৪ শতাংশ ভর্তুকি দিবে সরকার, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ২০ হাজার কোটি টাকা। যার ৫ শতাংশ ভর্তুকি দিবে সরকার। এর পরে আবার সরকার কৃষকদের জন্য ৫০০০ হাজার কোটি টাকা ৫ শতাংশ সুদে ঋণ বরাদ্দ করে।
১৩ এপ্রিল প্রধানমন্ত্রী স্বল্পআয়ের মানুষদের খাদ্য নিরাপত্তায় ২ হাজার ৫১৩ কোটি ও ১০ টাকা কেজি চালে ভর্তুকি ২৫১ কোটি বরাদ্দ করে।
রিকশা চালক, মটর শ্রমিক, হকার তাদের জন্য সরকার নগদ সহায়তা ঘোষণা কওে ৭৬০ কোটি টাকা। বয়স্ক ভাতা বিধবা ভাতা ৮১৫ কোটি টাকা, জাতীয় গৃহনির্মাণ বরাদ্দ দেয়া হয় ২ হাজার ১৩০ কোটি টাকা। এর বাইরে কৃষি যন্ত্রপাতি আমদানিতে আরো ২০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। সম্পাদনা : রাশিদ
![]()