৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৭
শিরোনাম:

ফেনীতে ফেসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

বুধবার দুপুরে ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বারাহীপুর পূর্ব বাড়িতে এ ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী টুটুল (৩২) আটক করেছে পুলিশ। নিহত তাহমিনা আক্তার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতি ইউনিয়নের আকদিঢা গ্রামের সাহাবুদ্দিনের মেয়ে।

ভিডিওতে দেখা যায়, খুন করার আগে টুটুল বলছিল- একজনের জন্য তার পরিবার ধ্বংস হয়ে গেছে। ৮ মাস বয়সে তার মেয়েকে রেখে চলে যায় সে। তার সারাজীবন ধ্বংস হয়ে গেছে তার স্ত্রীর জন্য এমন দাবি করে ক্ষোভ প্রকাশ করতে করতে এক পর্যায়ে স্ত্রীকে এলোপাতাড়ি কোপাতে থাকে টুটুল।

ফেনী মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, বারাহীপুর থেকে ওই নারীর গলাকাটা লাশ উদ্ধার ও নিহতের স্বামীকে আটক করা হয়েছে। এ সময় মোবাইল সেট জব্দ করা হয়েছে।

https://www.facebook.com/groups/1376493746000503/permalink/2568003870182812/

Loading