৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৭
শিরোনাম:

ত্রাণ বিতরণে অনিয়ম চার ইউপি চেয়ারম্যান ও পাঁচ ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত

বুধবার (১৫ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যানরা হলেন, পাবনা জেলার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কোরবান আলী, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস সালাম, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিডিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দিন পল্টু, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ১ নং আন্দারমানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম।

সাময়িক বরখাস্তকৃত সদস্যরা হলেন কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য মো. আব্দুল মান্নান মোল্লা, ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য মো. সেকান্দও মিয়া, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডেও সদস্য মো. সোহেল মিয়া, ভোলা জেলার লালমোহন উপজেলার ১ নং বদরপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য মুহাম্মদ ওমর এবং একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য মো. জুয়েল মিয়া।

প্রজ্ঞাপনে উল্লেখ্য করা হয়েছে, তারা করোনাভাইরাসের কারণে সৃষ্ট সঙ্কট মোকাবেলাায় সরকারের দেয়া খাদ্যবান্ধব কর্মসূচির চাল/ভিজিডির চাল/ জাটকা আহরণে বিরত থাকা জেলেদের খাদ্যশস্য বিতরণ না করে আত্মসাৎ ইত্যাদি কারণে গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছেন অথবা তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।

চেয়ররম্যান ও সদস্যদের অপরাধমূলক কার্যক্রম জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯’ এর ৩৪ (১) ধারা অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয় বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

এছাড়া আলাদা আলাদা কারণ দর্শানো নোটিশে কেন তাদেরকে চূড়ান্তভাবে পদ থেকে অপসারণ করা হবে না, তা নোটিশ প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে নিজ নিজ জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠাতে বলা হয়েছে।

Loading