৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২৫
শিরোনাম:

বাদশাহর গেন্দা ফুলের সঙ্গে এবার ছন্দ মেলালেন মোনালিসা (ভিডিও)

ভারতীয় র‌্যাপার বাদশাহর গেন্দা ফুল নিয়ে যতই বিতর্ক থাকুক গানটি তারকা মহলে সাড়া ফেলেছে। গেন্দা ফুলে কোমর দুলিয়েছেন মনামী, দেবলীনা, কৌশানীর মতো তারকারও। এবার কোমর দোলালেন মোনালিসা। যাকে বাংলায় অনেকে ‘ঝুমা বৌদি’ বলে চেনেন। ভোজপুরি সিনেমার জনপ্রিয় এ বাঙালি অভিনেত্রী এবার নাচলেন বাদশাহর গেন্দাফুলে।

Thank you for reading this post, don't forget to subscribe!

হলুদ শাড়ি আর লাল ব্লাউজে বড় লোকের বিটি লো তে ঝড় তুললেন তিনি। সঙ্গে দেখা গিয়েছে তার স্বামী বিক্রান্তকেও। পাশে টিভিতে চলছিল বাদশা-জ্যাকলিনের গেন্দা ফুল। টেলিভিশন দিয়েই কেরিয়ার শুরু মোনালিসার। এরপর তাকে দেখা গেছে বিগ বসেও। অন্যদিকে, গেন্দা ফুলের আসল রচয়িতা গায়ক রতন কাহারকে চার লক্ষ টাকা দিয়েছেন বাদশাহ। ভবিষ্যতে তার সঙ্গে গান নিয়ে কাজের ইচ্ছে প্রকাশও করেছেন তিনি।

https://www.instagram.com/tv/B-y5o7yFKC7/?utm_source=ig_embed

Loading