রাজধানীর মহাখালী রোগতত্ব রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনিস্টিউটে নিয়মিত অনলাইন বুলেটিন ব্রিফিংয়ে আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশে যত কোভিড- ১৯ হাসপাতাল সেখানে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা পরীক্ষা সংখ্যা বাড়িয়ে দিয়েছি। সামনে আরও বাড়ানো হবে৷ এর মধ্যমে আমরা জানতে পারব কোথায় কি অবস্থা। সে তথ্য অনুযায়ী ব্যবস্থা নিব।
Thank you for reading this post, don't forget to subscribe!সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে চলতে হবে। কেউ যদি মনে করেন স্বাস্থ্য বিধি না মেনে চলবেন আর কোভিডে আক্রান্ত হবে না তা কেউ নিশ্চিত করে বলতে পারবে না।
তাই আমাদের সবার নিজেদের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণে সকল স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।
![]()