শনিবার (১৮ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি জানান, এনিয়ে মোট মৃত্যু হয়েছে ৮৪ জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৪৪ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ জন, মোট সুস্থ হয়েছেন ৬৬ জন।
তিনি জানান, নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘন্টায় ২১৪৪। যারা এমুহুর্তে ভর্তী আছেন যারা তাদোর মধ্যে ১১ জন বর্তমানে আইসিইউতে আছেন। ২১ থেকে ৩০ বছর বয়সীরা বেশি সংক্রমিত হচ্ছে।
প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।
![]()