যুগ্ম মহাসচিব বলেন, দায়িত্বহীন ও ভোট বিহীন যে সমস্ত দায়িত্বশীল মন্ত্রীরা রয়েছেন তাদের তৎপরতার কারণে মানুষ আরো বেশি ভীত শঙ্কিত।
Thank you for reading this post, don't forget to subscribe![৩] বিএনপির এ নেতার অভিযোগ, সারাদেশে বেসরকারি এবং সরকারি মেডিকেল কলেজসমূহে পিপিই’র ব্যাপক সংকট রয়েছে। আমরা পরাষ্ট্রমন্ত্রীকে কয়দিন আগে বলতে শুনেছি মার্কিন যুক্তরাষ্ট্রেও নাকি আমাদের কাছে মেডিকেল ইকুইপমেন্ট চাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন আমাদের পর্যাপ্ত আছে’। কোনো সংকটের কারণ নেই, আমরা বিদেশেও রপ্তানী করতে পারব। প্রভুদের খুশি করার জন্য দেশের মানুষকে মেরে বিদেশে রপ্তানি করার ইতিহাস তাদের রয়েছে।
[৪] তিনি বলেন, আমরা দেখলাম নৌবাহিনীর একটি জাহাজ ১০০ টন খাদ্য সামগ্রী নিয়ে মালদ্বীপ চলে গেছে। আমাদের দেশের মানুষ দুটো চাল ডালের জন্য রাস্তায় শুয়ে পড়েছে। ক্ষুধ্ াকোনো নিয়ম মানে না। ক্ষুধায় মানুষ মৃত্যুবরণ করে না হয় হিংস্র হয়ে ওঠে। সে অবস্থার দিকে সরকার জনগণকে ঠেলে দিচ্ছে।
[৫] আলাল বলেন, আজকে ফ্রন্টলাইনে যারা যুদ্ধ করছেন তারা আমাদের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। তাদের সুরক্ষার কোন ব্যবস্থা নেই। যার প্রমাণ ডক্টর মঈনূদ্দীনসহ আরো অনেক চিকিৎসক ও নার্স। নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি সরকারের চিকিৎসা কর্মসূচির মধ্যে সম্পৃক্ত তারাও এই সরকারের সমালোচনা করেছে নিরাপত্তা চেয়ে। আমরা যদি সবাই মিলে যোদ্ধাদের সুরক্ষা দিতে না পারি আমাদের জন্য সামান্যতম সুরক্ষাও নাই।একথাটি যত তাড়াতাড়ি সরকার বুঝবে ততো তাড়াতাড়ি আমাদের জন্য ভাল হবে।
[৬] তিনি বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাব বিএনপি’র একটি সহযোগী সংগঠন। এই সংগঠনটি সব সময় দেশে দুর্যোগ বন্যা অন্যান্য রোগাক্রান্ত, খরাপীড়িত অঞ্চলে নিয়মিত ভাবে কার্যক্রম পরিচালনা করে।
[৭] আলাল বলেন, একইভাবে বিশ্বব্যাপী দুর্যোগের সময় তাদের কার্যক্রমকে আরও সম্প্রসারিত করেছেন আরও বেশি ঝুঁকিপূর্ণ কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করেছেন। এইজন্য দেশবাসী প্রেরণা পাচ্ছে।
[৮] শনিবার সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে রাজধানীর ডেলটা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের মাঝে পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট পিপি হস্তান্তর অনুষ্ঠানে বিএনপি’র যুগ্ম-মহাসচিব একথা বলেন।
![]()